বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে একযোগে কাজ করতে হ‌বে : হা‌সিনা গাজী

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৪:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে একযোগে  কাজ করতে হ‌বে : হা‌সিনা গাজী

রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হ‌বে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও একটি সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সোমবার দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য়ের অডিটো‌রিয়া‌মে তারাবো পৌরসভা-ইউ‌নি‌সেফ এর যৌথ পরামর্শ সভায় তি‌নি এসব কথা ব‌লেন। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী।

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, ওসাব এর কনসাল‌টেন্ট উ‌ম্মে ফারওয়া ডেইজি, ওসাব এর কনসাল‌টেন্ট আক‌লিমা খাতুন, ইউ‌নি‌সেফ এর কনসাল‌টেন্ট মোহাম্মদ আসাদুর রহমান, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর লায়লা পারভীন, কাউন্সিলর মাহফুজা আক্তার ও কাউন্সিলর জোসনা বেগম সহ অনেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন