বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে জাতীয় পার্টির অবস্থান

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | ২:৪৯ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে জাতীয় পার্টির অবস্থান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে অবস্থান কর্মসূচি করেছে উপজেলা জাতীয় পার্টি। এতে যানজটে নাকাল সাধারণ মানুষ। অবাধে চলাচল করতে দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।

মহাসড়কজুড়ে পুলিশের সামনেই বাঁশ দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে রাজনৈতিক কর্মকাণ্ডে হতবাগ সচেতন মহল।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে মোগরাপাড়া চৌরাস্তায় পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনসাধারণের জান-মান নিরাপত্তার নামে জাতীয় পার্টি জনদুর্ভোগ সৃষ্টি করছে।

জাতীয় পার্টি নেতা ফজলুল হক মাষ্টার বলেন, শনিবার ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে যে আগুন ও সন্ত্রাসী কর্মকান্ড করবে, তা প্রতিহত করতে ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা রাস্তায় অবস্থান করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন