বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আ’লীগের প্রতিরোধ সভা ও মিছিল

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | ২:০৩ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে আ’লীগের প্রতিরোধ সভা ও মিছিল

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আগুন ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রতিরোধ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই মেঘনা শিল্পা ল এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিরোধ সমাবেশ করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যলয়ে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সসহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সকল আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন