বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের কাঁচপুরে দুর্বৃত্তের আগুনে পুড়লো বাস

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | ২:০০ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ের কাঁচপুরে দুর্বৃত্তের আগুনে পুড়লো বাস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিশা পরিবহনের একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ডিসেম্বর) ভোর রাত ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, তিশা পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে কঁাচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। আজ রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো আমরা জানতে পারি নি।

তবে আমরা ধারণা করছি, কোনো মাদকসক্ত ব্যক্তি হয়তো সিগারেট খেয়ে বাসের মধ্যে ফেলেছে। এ থেকে হয়তো আগুনের ঘটনা ঘটে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন