শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন সোনারগাঁয়ের গৃহবধু

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | ১:২১ পূর্বাহ্ণ

একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন সোনারগাঁয়ের গৃহবধু

সোনারগাঁয়ের এক গৃহবধু মনিষা মেহজাবিন (২৭) একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে তাদের পরিবারে দশ বছরের এক ছেলে সন্তান রয়েছে। মনিষা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী।

রবিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে প্রফেসর ডাঃ সাইবা আক্তার এর অধিনে অস্ত্রোপাচারের মাধ্যমে নাসির মনিষা দম্পতির তিন শিশুর জন্ম হয়। একসঙ্গে তিন পুত্র সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদিসহ আত্মীয়স্বজনরাও খুশি।

মনিষা মেহজাবিনের বাবার বাড়ি ঢাকা শাহজাহানপুর ও শশুর বাড়ি সোনারগঁা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে। মনিষা মেহজাবিনের স্বামী নাসির উদ্দিন একজন চাকুরীজীবি।

এবিষয়ে ডাঃ সাইবা আক্তার জানান, এই দম্পতি আগে থেকেই তিন শিশু জন্ম নেওয়ার কথা জানতেন। মা ও শিশুরা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন। এখনো তারা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন