বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে বস্তা পাল্টে অন্য নামে টিসিবির পণ্য বিক্রি করছেন ডিলার সিরাজুল

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ৩:৫১ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে বস্তা পাল্টে অন্য নামে টিসিবির পণ্য বিক্রি করছেন ডিলার সিরাজুল

ডিলারদের মাধ্যমে সারাদেশে তেল চিনি, আটা, চাল পেঁয়াজের মতো ভোগ্যপণ্য বিক্রি করে আসছে টিসিবি। তবে অসাধু ডিলারদের কেউ কেউ সেই পণ্য বিক্রি করছেন অন্যত্র। এমনি অভিযোগে উঠেছে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এস এন্টারপ্রাইজ সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে।

গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে টিসিবির পণ্য বিক্রি করার নিয়ম থাকলেও দেওয়া হচ্ছে না । সোনারগাঁ মোট দশটি ভ্যারাইটিজ কে টিসিবির চাল ও আটা দেওয়া হয়। হতদরিদ্রদের জন্য ন্যায্য মূল্যের টিসিবির আটা ময়দা দেওয়া হলেও বঞ্চিত হচ্ছে অনেক সাধারণ পরিবার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাচ্ছে না টিসিবির আটাও চাল। অল্প সময়ের জন্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কখনো আবার চাল ও আটা শেষ হয়ে গেছে বলে ফেরত দেওয়া হয়। কখনো আবার পরদিন আসার জন্য বলা হয়। বাস্তবে পর্যাপ্ত পরিমাণের চাল ও আটা মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে অন্যত্রে বিক্রি করার জন্য। এমনই অভিযোগ করেছে সিরাজুল ইসলাম ও তার সহকারীর বিরুদ্ধে।

এছাড়াও গ্রাহকদের কাছ থেকে আরো জানা যায়, তাদেরকে ন্যায্য মূল্যের আঁটা ও চাল না দিয়ে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হয়। বস্তা পরিবর্তন করে অন্যত্রে বেশি দামে বিক্রি করে দেওয়া হয়। আঁটা ও চালের বস্তা বেশি মূল্যে বিক্রি করে দেওয়া হয়। চাল ১২০০ টাকা আর আঁটা ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়। সরকারের এ ন্যায্য মূল্যের আঁটা ও চাল হতদরিদ্রদের কাছে বিক্রি না করে বেশি দামে অন্যত্রে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে ডিলারদের বিরুদ্ধে।

এমতাবস্থায় সিরাজুল ইসলাম তথ্য সংগ্রহে বাধা ও উত্তেজিত অবস্থায় গ্রাহকদের সাথে কোন কথাবার্তা না বলে তার সাথে পৃথকভাবে কথা বলার জন্য হুমকি দেয়।

তিনি বলেন, ওদের সাথে কিসের কথা যা বলার আপনি আমার সাথে কথা বলেন। আমরা মাসে খরচ দিয়ে এ ব্যবসা করে থাকি। আমার এখানে অনেকেই আসে। এছাড়াও অনেক সাংবাদিকদের ব্যাপারেও অশালীনভাবে বাজে মন্তব্য করে।

জানা জায়, যেসব পণ্য সরকারি মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করার কথা সেগুলো অন্যত্র সরিয়ে বিক্রি করা হয়। যা কালোবাজারি। এসবের নেপথ্যের খলনায়ক টিসিবির ডিলাররা । এদের অপকর্মের সহযোগী ম্যানেজার গুলো।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকার ওএমএস এবং খাদ্য অধিদফতর থেকে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য বিক্রির জন্য টিসিবির মাধ্যমে ডিলারদের সরবরাহ করে থাকে। তবে সোনারগাঁ এলাকার এই অসাধু ডিলারদের বিরুদ্ধে যানা গেছে, তা সাধারণ মানুষের কাছে বিক্রি না করে গোডাউনে মজুত করেন। সেখানে বস্তা পরিবর্তন করে অন্য নামে টিসিবির পণ্য প্যাকেজিং করে বিক্রি করে দিচ্ছে উপযুক্ত প্রমান পাওয়া গেলে ব্রাহ্মণ আদালতের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এবং ডিলার বাতিল করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন