বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ৩:৪১ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে ইব্রাহিমের নিরব চাঁদাবাজি

সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের বিএনপি’র সক্রিয় কর্মী ইব্রাহিমের নিরবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গোপন সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তার পূর্বপাশ মসজিদ সংলগ্ন ফল পট্টিতে নিরবে চাঁদাবাজি করে হাতিয়ে নিচ্ছে নিরীহ মানুষের হাজার হাজার উপার্জিত পয়সা। কারণে-অকারণে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। কখনো সরকারি ভাঙ্গনের ভয় দেখিয়ে। কখনো আবার দোকান তুলে দেওয়ার ভয় দেখিয়ে। কখনো আবার স্থানীয় নেতাকর্মীদের নাজরানা দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে ফল ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাদিক টাকা।

জানা যায়, বিএনপির বড় এক নেতার নাম প্রকাশে অনিচ্ছুক নিজেদের পৈত্রিক সম্পত্তির দাবিদার হয়ে সরকারি জায়গায় দোকানপাট বসিয়ে দালালদের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে দিনমজুর ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা। একটি ফলের দোকান বসাতে চাইলে সর্বনিম্ন ৫০ হাজার টাকার অগ্রিম দিয়ে মাসে ২০ হাজার টাকার ভাড়া দিয়ে চালাতে হয় এ ফলের দোকান। আর তারই যোগান দিয়ে যাচ্ছে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী ইসলাম মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া।

ফল ব্যবসায়ীদের অভিযোগ, ইব্রাহিম বিভিন্ন সময় হুমকি ধামকে দিয়ে দোকান তুলে দেওয়ার ভয় দেখিয়ে নানা সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে হাজার হাজার টাকা দাবি করে। টাকা না দিতে পারলে দোকান তুলে দেওয়ার ভয় দেখায়।

এ বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, অসহায় ফল ব্যবসায়ী রফিক ও কালামের কাছ থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে থেকে নগদ ২৫০০০৳ নিয়েছে। কথিত অফিসের ভয় দেখিয়ে আরেক ফল ব্যবসায়ীর কাছ থেকে ৮০০০৳-১০০০০৳ নিয়েছে। আরেক অসহায় আনার মুন্সির কাছ থেকে মোটা অংকে চাঁদা দাবি করেন এবং সেই টাকা দিতে না পারায় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে সেই ভয়ে ওই দোকানদার দোকান রেখে পালিয়ে গেছে। তাছাড়া তার হাত থেকে রক্ষা পায়নি ফল ব্যবসায়ী শাহীন,আলী হোসেন, দিন ইসলাম, জুতা ব্যাবসায়ী বাচ্চু, টিটু, মনির সহ আরো অনেকে।

এত কিছু সত্বেও বিএনপি বড় নেতার ছত্রছায়ায় বেপরোয়া ইব্রাহিম চাঁদাবাজিতে লাগামহীন এমনই অভিযোগ করে ফল ব্যবসায়ীগণ।

সোনারগাঁয়ে ঘটে যাওয়া হেফাজত তাণ্ডবে তার ভাঙচুর লুটপা ভূমিকা থাকা সত্ত্বেও রেহাই পেয়ে যায় কিছু অজানা কারণে। সেই থেকে আরও সক্রিয় হয়ে ওঠে চাঁদাবাজিতে। নিরবে হাতিয়ে নিচ্ছে নিরীহ মানুষের কাছ থেকে প্রতি মাসের লাখ লাখ টাকা।

সোনারগাঁ থানা পুলিশের নজরদারি না থাকায় বেপরোয়া বিএনপি জামাত কর্মী ইব্রাহীম দিন দিন বেপরোয়াও লাগামহীন হয়ে উঠছে। তার অত্যাচার ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়ছে সোনারগাঁ ফল ব্যবসায়ীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন