মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ৪:০১ পূর্বাহ্ণ

রূপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তারাব পৌরসভার বরপা এলাকার মতি ভুইয়ার ছেলে আরিফ ও একই এলাকার রমি ভুইয়ার ছেলে রনি ভুইয়া।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় একদল ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতিকালে ব্যবহৃত একটি রামদা ও একটি চাপাতিসহ আরিফ ও রনি ভুইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বাকি ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক বাকী ডাকাত সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন