বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীর মামলায় বিএনপি-ছাত্রদলের ৭ কর্মী গ্রেপ্তার

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | ৩:১৮ পূর্বাহ্ণ

রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীর মামলায় বিএনপি-ছাত্রদলের ৭ কর্মী গ্রেপ্তার

রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীর দায়ের করা মামলায় বিএনপি ও ছাত্রদলের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন-চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার অলিউল্লাহ গাজীর ছেলে তৌকির আহমেদ, জামালের ছেলে জাহিদ, জসীমউদ্দীনের ছেলে শাহাদাত ওরফে বাবু, কায়েতপাড়া পূর্বপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আজগর আলী, তারাবো বিশ্বরোড খালপাড় এলাকার জয়নালের ছেলে জুয়েল মাহমুদ, যাত্রামুড়া এলাকার হাজি মহিজউদ্দিনের ছেলে ইমরান খান ও মতুর্জাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে মোমেন মিয়া।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা এর সত্যত নিশ্চিত করে জানান, গত সোমবার (২৮ নভেম্বর) হামলা করে হত্যার চেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে মামলাটি করেন উপজেলা ছাত্রলীগ কর্মী রাশেদুল প্রধান।

মামলায় জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুনসহ ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন