বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | ২:২৭ পূর্বাহ্ণ

রূপগঞ্জে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে ১৫ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ মামলার আসামি আব্দুল লতিফ (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে রূপগঞ্জ থানাধীন পাড়াগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ ওই এলাকার মৃত হাসান আলী এর ছেলে।

র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর ভুক্তভোগী কিশোরী রূপগঞ্জের লাভরাপাড়া এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায়। পরে গাউছিয়া এলাকা থেকে ফেরার পথে রিকশা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করে আব্দুল লতিফসহ কয়েকজন। পরে ১৭ নভেম্বর ওই কিশোরী রূপগঞ্জ থানায় মামলা করে।

মামলার পর অভিযান চালিয়ে লতিফকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লতিফ ‘ধর্ষণের’ কথা স্বীকার করেছে বলেও জানায় র‍্যাব। পরে গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন