রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের চাঞ্চল্যকর ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলা গণধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | ১০:৫০ অপরাহ্ণ

রূপগঞ্জের চাঞ্চল্যকর ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলা গণধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃশাহিন,রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চাঞ্চল্যকর ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে গণধর্ষন মামলার প্রধান আসামী গোলাকান্দাইল নতুন বাজার গ্রামের মিছির আলীর ছেলে মাহফুজ (৩০) কে ৭ই নভেম্বর ভোর রাতে আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১০ অক্টোবর ২০২২ ইং তারিখ রাতে গ্রেফতারকৃত আসামি এবং অন্যান্য সহযোগীসহ ভিকটিমের ভাড়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে পালাক্রমে নির্মমভাবে গণধর্ষণ করে। এই পাশবিক ও নৃশংস গণধর্ষণের ঘটনাটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চলের সৃষ্টি হয়।

উক্ত ঘঠনায় ভূক্তভোগী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫ তারিখ ১০ অক্টোবর ২০২২ ইং। ধর্ষণের পর হতে এজাহারনমীয় আসামি মাহফুজ কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষন মামলার এজাহারভূক্ত পলাতক প্রধান আসামী মাহফুজকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষনের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

এ ব্যাপারে র্যাব-১১র সহকারী পরিচালক, এএসপি, মিডিয়া অফিসার, মোঃ রিজওয়ান সাঈদ জিকু বলেন, গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন