বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে অস্ত্রসহ পিনিক গ্যাং-এর ৫ সদস্য গ্রেপ্তার

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | ২:৩৫ অপরাহ্ণ

রূপগঞ্জে  অস্ত্রসহ পিনিক গ্যাং-এর ৫ সদস্য গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং পিনিক গ্যাং-এর প্রধান শাকিলসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।   গ্রেপ্তারকৃতরা হলো- জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর প্রধান মো. শাকিল ইসলাম (২১), মো. আলফাজ (১৮), মো. সিফাত (১৮), মো. রিফাত হোসেন (২১), মো. শান্ত ভূইয়া (২১)।

তারা নিজেদের কিশোর গ্যাং পিনিক গ্যাং- এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি হাসুয়া, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি ছোড়া। কিশোর গ্যাং প্রধান শাকিল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ১টি অস্ত্র আইনে মামলা এবং ১টি মাদক মামলা রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১-এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু। এরআগে ২৩ অক্টোবর রূপগঞ্জ থানাধীন হাটিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন