বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কর্ণগোপ ডিকবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শনিবার, ০৮ অক্টোবর ২০২২ | ৪:২২ অপরাহ্ণ

রূপগঞ্জে কর্ণগোপ ডিকবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ ডিকবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ মে) তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার স্কুল মাঠে যুব সমাজের উদ্যোগে খেলাটি আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্ণগোপ ডিকবার গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাংবাদিক এস এম রোবেল মাহমুদ।

তারাবো পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ বিএম রিপনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গার্মেন্টস মালিক সমিতির উপদেষ্টা শফিকুর রহমান শফিক, সাংবাদিক রাসেল মোল্লা, মনজুর এলাহী, এ আর ইব্রাহিম, আব্দুস সাত্তার, অনুপম হাসান ফরিদ, সোহেল কবির, শাহিন মাহমুদ, হাফেজ মোমেন, সিরাজুল ইসলাম, শরীফ ভুইয়া, ফাহিম ইসলাম,নোয়াব ভূঁইয়া, প্রমুখ।
খেলা পরিচালনা করেন ফাহিম, মেহেদি, ইমরান, হাবিবুর, আবির,সাজু, রাজু, নাঈম, রোমান ও সিফাত।

উদ্বোধনী খেলায় ভাই ব্রাদার্স ক্লাব বনাম বরাবো স্পোর্টিং ক্লাব ও সাকিব স্পোর্টিং ক্লাব বনাম রকিব স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন। ভাই ব্রাদার্স ক্লাব ১-০ গোলে জয় লাভ করেন।
রকিব স্পোর্টিং ক্লাব ১-০গোলে জয় লাভ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন