বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সিএনজি চালককে পিটিয়ে আহত,প্রাণনাশের হুমকি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ

রূপগঞ্জে সিএনজি চালককে পিটিয়ে আহত,প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার সিএনজি চালক আলমগীর হোসেনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। ২৩ সেপ্টেম্বর শুক্রবার ভায়েলা এলাকার সমিতি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, আলমগীর হোসেন বাড়ি ফেরার পথে ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী তার পথরোধ করে। পরে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা এসএস পাইপ, লাঠিসোটা দিয়ে আলমগীর হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। তাকে হত্যার উদ্দেশ্যে রামদা নিয়ে ধাওয়া করলে আলমগীর হোসেনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া যাও।

আলমগীর হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে ভায়েলা এলাকার ফারুক হোসেন (৩২), মনির হোসেন (২৮), সোহেল মিয়া (৩৮) ও শাকিল মিয়া (৩২) সহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন