বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | ১২:৫৭ অপরাহ্ণ

রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

রূপগঞ্জে বিবাহের ৮ দিনের মাথায় আলোচিত গৃহবধূ হত্যা মামলার একমাত্র আসামী স্বামী শামীম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিচার বিভাগ ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মুন্সি মশিয়ার রহমান এই মামলার রায় ঘোষনা দিয়েছেন।

নিহত গৃহবধূর নাম শিউলি আক্তার (১৮)। তিনি উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার নসিমন চালক মনির হোসেনের মেয়ে।এদিকে, আসামী শামীম (২৫) রূপগঞ্জ উপজেলার ভূলতা পাচাইখা এলাকার মনির মিয়ার ছেলে।

কোর্ট পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান বলেন, রূপগঞ্জে গৃহবধূ শিউলি আক্তারকে ২০১৮ সালের ২৩ আগস্ট বিয়ে করেন আসামী শামীম। মেহেদী দাগ না শুকাতে পরিকল্পিতভাবে বিয়ের ১ সপ্তাহ পর ৩০ আগস্ট পারিবারিক কলহের জেরে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। রূপগঞ্জ থানার অফিসার তদন্ত শেষে ২০১৯ সালে অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতে ১১জন সাক্ষ্যের ভিত্তিতে আজকে এই মামলার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণা করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন