শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার থেকে অপহৃত মাদরাসা ছাত্রী দশ মাস পর পটুয়াখালি থেকে উদ্ধার, গ্রেফতার ১

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ

আড়াইহাজার থেকে অপহৃত মাদরাসা ছাত্রী দশ মাস পর পটুয়াখালি থেকে উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অপহৃত মাদরাসা ছাত্রী লামিয়া আক্তার (১৩) কে অপহরণের দশ মাস পর শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালি থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারী আরিফ  (২৬) কে গ্রেফতার করে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

গোপালদী পুলিশ ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম জানান, গত ১১ নভেম্বর ২০২১ ইং তারিখে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের জালাল ওরফে কবিরের মেয়ে মাদরাসা ছাত্রী লামিয়া (১৩) কে বিশনন্দী এলাকা থেকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় ওই আসামী।

এ ব্যাপারে অপহৃতা লামিয়ার নানা আসকর আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় গত ডিসেম্বরের ৯ তারিখে একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার দীর্ঘ দশ মাস পর গোপালদী ফাঁড়ি পুলিশ পটুয়াখালি সদর থানার মিঠাপুকুর এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও আসামী আরিফ (২৬) কে গ্রেফতার করে। আরিফ ওই এলাকার হাবিবের ছেলে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন