নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অপহৃত মাদরাসা ছাত্রী লামিয়া আক্তার (১৩) কে অপহরণের দশ মাস পর শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালি থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারী আরিফ (২৬) কে গ্রেফতার করে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
গোপালদী পুলিশ ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম জানান, গত ১১ নভেম্বর ২০২১ ইং তারিখে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের জালাল ওরফে কবিরের মেয়ে মাদরাসা ছাত্রী লামিয়া (১৩) কে বিশনন্দী এলাকা থেকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় ওই আসামী।
এ ব্যাপারে অপহৃতা লামিয়ার নানা আসকর আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় গত ডিসেম্বরের ৯ তারিখে একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার দীর্ঘ দশ মাস পর গোপালদী ফাঁড়ি পুলিশ পটুয়াখালি সদর থানার মিঠাপুকুর এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও আসামী আরিফ (২৬) কে গ্রেফতার করে। আরিফ ওই এলাকার হাবিবের ছেলে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net