বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আগুনে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২ | ৪:৪১ অপরাহ্ণ

রূপগঞ্জে আগুনে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকার আদিল মার্কেটের খাবার হোটেল, কনফেকশনারি, চায়ের ও মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

৪ সেপ্টেম্বর রবিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ফ্রিজ, টিভি, নগদটাকা ও আসবাবপত্র পুড়ে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হোটেল মালিক কবির হোসেন জানিয়েছেন।

খবর পেয়ে রূপগঞ্জ ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন