সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সবুজ আউট শাওন ইন

বুধবার, ২৭ জুলাই ২০২২ | ১১:৫৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সবুজ আউট শাওন ইন

আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আহসান সাদিক শাওন। এরআগে গত ৩০ জুন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদকের পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করে আহসান সাদিক শাওনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

কিন্তু শরীফ উদ্দিন সবুজ প্রেসক্লাবের সিদ্ধান্তের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালতের শরণাপন্ন হন। এবং কার্যকরী কমিটিকে বিবাদী করে মামলা করেন। আদালত বিবাদীদের জবাব না দেয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকার নির্দেশ দেন। পরে প্রেসক্লাবের কার্যকরি কমিটি আদালতে জবাব দাখিল করেন। ২৪ জুলাই ধার্য তারিখে আদালতে জবাবের উপর শুনানী হয়। আদালত উভয় পক্ষের শুনানী শেষে আদেশ দেন। এবং আদেশে শরীফ উদ্দিন সবুজের আবেদন খারিজ করে দেন।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যকরীর কমিটির সদস্যদের উপস্থিতিতে ভারপাপ্ত সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন আহসান সাদিক শাওন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, মাহফুজুর রহমান, বিল্লাল হোসেন রবিন, আফজাল হোসেন পন্টি।

এসময় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের স্থায়ী সদস্য এম এ খান মিঠু। পরে আহসান সাদিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্যরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন