সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

মঙ্গলবার, ১০ মে ২০২২ | ১১:১৪ অপরাহ্ণ

না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ০৯ মে, ২০২২ সকাল ১০:১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কালনী বাজারস্থ বাবুলের চায়ের দোকানের সামনে হইতে ১৮০ (একশত আশি) বোতল ফেন্সিডিলসহ শরীফ ও আলমগীর নামক দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনকারী তাদের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছেন। এ সংক্রান্তে রূপগঞ্জ থানার মামলা নং- ২৮, তারিখ- ০৯/৫/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ শরীফ (২৮), পিতা- মোঃ নুরে আলম, সাং- চর কামালদী, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ ২। আলগীর (৩৫), পিতা- মোঃ শহীদুল্লা, সাং- কলতাপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন