শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সরকারী জায়গা দখল করে দেয়াল নির্মাণ

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ | ৩:২৬ অপরাহ্ণ

আড়াইহাজারে সরকারী জায়গা দখল করে দেয়াল নির্মাণ

আড়াইহাজার উপজেলার গোপালদী বাজার বালুর মাঠে সরকারী জায়গা দখল করে দেয়াল দিয়ে বাউন্ডারী নির্মাণের অভিযোগ উঠেছে শফিকুল গংদের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, বিশনন্দী ইউনিয়নের আঃ রউফের ছেলে শফিকুল ইসলাম এর বাড়ী রয়েছে সরকারী জায়গা পাশে। সেই সুবাধে গত কয়েক দিন ধরে ১০/১২ শতাংশ জায়গা দখল করে দেয়াল দিয়ে চার পাশে বাউন্ডারী করে ফেলেছ। এতে করে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। তাছাড়া ও গোপালদী বাজারে অনেক সরকারী খাস জমি ও জায়গা প্রভাবশালীদের দখলে রয়েছে।

এই ব্যাপারে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান জানান, আমরা ইতিমধ্যে সরকারী জমি উদ্ধারে অভিযান শুরু করেছি। যারাই জায়গা দখল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন