নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকের সাথে অভিমান করে সুমাইয়া (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন (পুর্বপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের জামালদ্দীনের মেয়ে।
সুমাইয়ার বাবা জানান, ২৯ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে সে ফাঁকা বাড়ি পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সময় তার মা ঔষধ আনার জন্য আড়াইহাজার বাজারে গিয়েছিল আর আমি কাজে বাহিরে ছিলাম। ওই সুযোগেই সে আত্মহত্যা করে।
তিনি আরো জানান, সুমাইয়া শিবপুর এলাকার একটি করমী মহিলা মাদ্রাসার ছাত্রী। সে সুত্রে শিবপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে একই গ্রামের মাদ্রাসার ছাত্র মিজানুর রহমান (১৮) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমার ধারনা মিজানের সাথে তার কোন কারনে মনোমালিন্য হয়েছে। আর সে কারনেই তার সাথে অভিমান করে সুমাইয়া আত্মহত্যা করেছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, লাশটি উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।