বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বেগমান ও গতিশীল করার লক্ষে অঙ্গসংগঠনের কমিটিগুলিতে হাত দিয়েছেন বিএনপি।আর এমন খবরে অঙ্গসংগঠনের ও সহযোগী দলগুলোর পদ প্রত্যাশিত নেতারা দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন নিজেদের পছন্দ মতো পদ বাগিয়ে নিতে।দারস্থ হচ্ছেন নীতিনির্ধারক ও বড় ভাইদের কাছে।তবে বসে নেই বিতর্কিতরাও।আর এমনই একজন ব্যক্তি হলেন আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত কথিত হাইজাদী ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা মোবারক হোসেন।
জানাগেছে, মোবারক হোসেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের কর্মী হিসেবে আড়াইহাজার উপজেলায় পরিচিত হলেও ইউনিয়ন সেচ্ছাসেবকদল কমিটি গঠনের গুঞ্জুনে বের হয়ে আসে পর্দার আড়ালে থাকা তার চরিত্র। তিনি আসলে দিনে বিএনপি নেতা হলেও রাতের আধারে আওয়ামীলীগের কর্মী হিসেবে হাইজাদী ইউপিতে বেশ সুপরিচিত।হাইজাদী ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির শীর্ষ পদ পেতে দৌড়ঝাঁপে বের হয়ে আসে তার বিগতদিনের রাজনৈতিক কর্মকান্ডের রুপরেখা। রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব কর্মকান্ডের চিত্র ভেসে বেড়াচ্ছে। ভাইরাল হয়েছে তার আওয়ামীলীগের সঙ্গে সঙ্গতার একাধিক মিটিং মিছিলের ছবি।যা দেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বইছে নিন্দার ঝড়, হতবাক হয়ে পড়েছেন তৃণমুল মোবারকে পর্দার আড়ালের কর্মকান্ড দেখে।

সূত্র বলছে, বিএনপি জামাত ক্ষমতা থাকাকালীন সময় থেকে বিএনপির রাজনীতি করে আসছিলেন মোবারক হোসেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপির রাজনীতিতে ছিলেন ক্ষমতার রসদের আশায়। তারপর থেকে বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয়। এরি মাঝে ক্ষমতার স্বাদ নিতে মেশে গিয়েছিলেন সরকার দল আওয়ামীলীগে। এখন সেচ্ছাসেবকদল কমিটি হবে এমন খবরে ফিরেছেন আবার বিএনপির অন্যতম সহযোগি সংগঠন সেচ্ছাসেবকদলের রাজনীতিতে। আর ফিরেই প্রত্যাশা করছেন হাইজাদী ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়কের মতো গুরুত্বপূর্ণ পদ।কিন্তু সেচ্ছাসেবকদলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মানতে নারাজ আওয়ামীলীগ ঘেষাঁ এই মোবারক হোসেনকে।যিনি দীর্ঘদিন সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে ঘা ভাসিয়েছিলেন ক্ষমতার জোয়ারে।যার ফলে সুযোগ সন্ধানি “দিনে বিএনপি নেতা, রাতে আওয়ামীলীগ নেতা মোবারককে” নিয়ে হাইজাদী ইউনিয়ন সেচ্ছাসেবকদল নির্যাতিত নেতাকর্মীদের মাঝে বইছে নিন্দার ঝড়, চাপা ক্ষোভ ও মিশ্রপ্রতিক্রিয়া।

এদিকে হাইজাদী ইউনিয়ন সেচ্ছাসেবকদলের তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ -সম্পাদক নজরুল ইসলাম আজাদের দৃষ্টি আকর্ষণ করে ও আড়াইহাজার উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক নাজমুল হাসান বাচ্চু ও সদস্য সচিব আলমগীর হোসেন সাকিবকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘদিন পর হাইজাদী ইউনিয়ন সেচ্ছাসেবকদল কমিটি হচ্ছে তা অবশ্যই আনন্দের ব্যাপার।কিন্তু হতাশ হয়েছেন তখনই যখন আওয়ামীলীগ ঘেষা নেতা মোবারকের নাম গুঞ্জন হয় শীর্ষ পদে।
তৃণমূল হুশিয়ারি প্রদান করে আরোও বলেন, আড়াইহাজার উপজেলা সেচ্ছাসেবকদলের দুই আইকন বাচ্চু ও আলমগীর অতি বিচক্ষন ব্যক্তি।তারা অবশ্যই হাইজাদী ইউনিয়নে বিএনপিকে তথা বিএনপি নেতা আজাদের হাতকে শক্তিশালী করতে সেচ্ছাসেবকদল কমিটি গঠনে তাদের বিচক্ষনতার পরিচয় দিবেন। মোবারক হোসেনের মতো কোন বিতর্কিত ব্যক্তি ও আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে দায়িত্বশীল পদে আসীয়ান করে তাদের দীর্ঘদিনের সম্মান ম্লান করবেন না।আর যদি শেষ পর্যন্ত তাই হয় তাহলে তৃণমূল সেই কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখান করার হুশিয়ারি প্রদান করেছেন।