সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের অগ্রগামী সভা অনুষ্ঠিত

রবিবার, ২৭ মার্চ ২০২২ | ১১:০৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের অগ্রগামী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের অগ্রগামী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ রবিবার বিকেলে মাধবীলতা সিটি প্লাজায় একুশের কাগজ ডটকমের সম্পাদক এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক উন্নয়ন ও সার্বিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের মনোগ্রাম খচিত কলম, চাবির রিং ও দেওয়াল ঘড়ি তৈরি করে সেগুলো সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়াও নতুন সদস্য সংগ্রহ করে শীঘ্রই একটি আহ্বায়ক কমিটি গঠন করে প্রেস ক্লাব কে সুন্দর ভাবে গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনার জন্য নির্বাহী কমিটি গঠন করার প্রাথমিক প্রস্তাব রাখা হয়।

নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের অগ্রগামী সভায় আরো পরামর্শমূলক আলোচনা করেন এশিয়া খবরের সম্পাদক এ এইচ ইমরান, মাই টিভির সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, বাংলা সংবাদের সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, শিক্ষা তথ্যের সম্পাদক জি কে রাসেল, নারায়ণগঞ্জ বুলেটিনের সম্পাদক মাজহারুল ইসলাম মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি বদিউজ্জামান, নিউজ ব্যাংকের সম্পাদক আল মামুন, জেবি বাংলা নিউজের সম্পাদক শহীদুজ্জামান আতিফ, পাঠক কন্ঠের প্রকাশক মেহেদী মঞ্জুর বকুল, বর্তমান খবরের সম্পাদক ইমরান হোসেন, ক্রাইম নিউজ লেটারের সম্পাদক নাজমুল হাসান, দৈনিক দেশ প্রেমের সম্পাদক এমদাদ হোসেন, সাহসী কন্ঠের প্রতিনিধি রাসেল আদিত্য ও অন্যান্য। এছাড়াও বিভিন্ন নিউজ পোর্টাল এর সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন