শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪

শুক্রবার, ২৫ মার্চ ২০২২ | ৩:৪৪ অপরাহ্ণ

আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪

ওরা সংঘবদ্ধ ও ডান্ডি’র নেশায় আসক্ত। ডান্ডি’র নেশার টাকা যোগার করতেই দলবেঁধে চুরি চামারি করে বেড়ায়। এই ডান্ডিচক্রের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে আড়াইহাজারবাসী। চুরির ঘটনা বেড়েছে। নেশার টাকা যোগার করতে না পারলেই চক্রটি মানুষের বাসা বাড়ি, দোকানপাট এমনকি অফিস আদালতে চুরি করে বেড়ায়। আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসেও ডান্ডি আসক্তরা চুরি করে দামী মালপত্র নিয়ে গেছে। আড়াইহাজার থানা পুলিশ হন্যে হয়ে চক্রটিকে খুঁজছিল। অবশেষে উপজেলা নির্বাচন অফিসে চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৩ চোরসহ ৪ জন গ্রেফতার ও চোরাই মাল উদ্ধার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো দাগী চোর আশিক (২৬), পারভেজ (২৫), নবী হোসেন (২৭) ও চোরাই মালের ক্রেতা ফজলে রাব্বি।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী নরসিংদীর খরিয়া এলাকা থেকে চিহ্নিত চোরদের গ্রেফতার ও চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাচন অফিসে গত ১৩ অক্টোবর চুরি সংঘটিত হয়েছিল। সংঘবদ্ধ চোরেরা অফিসের গ্রীল কেটে ভেতরে ঢুকে একটি ক্যামেরা চুরি করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

ওসি আরো জানায়, চুরির ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়। মামলা নং ১৪/১০/২১ ইং। চুরির ঘটনায় প্রথম ধরা পড়ে আশিক (২৬)। সে নরসিংদীর মাধবদী থানার খড়িয়া এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর আশিকের দেয়া তথ্যে বাকিদের গ্রেফতার ও চুরি যাওয়া দামী ক্যামেরাটি উদ্ধার করা সম্ভব হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন