শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিপুল পরিমান গাঁজাসহ আটক ৬

আড়াইহাজার সংবাদদাতা

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ | ৪:০০ অপরাহ্ণ

আড়াইহাজারে বিপুল পরিমান গাঁজাসহ আটক ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ৩ টি অভিযানে সাড়ে ৩০ কেজি গাঁঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সহকারি পরিচালক মোঃ রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে ২১ মার্চ আড়াইহাজারের বিশনন্দিতে পৃথক ৩ টি অভিযান পরিচালনা করে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং একই এলাকায় আরো ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়।

আটকরা হলো- মোঃ ছালেমুছা ইসলাম (২৬), সুবর্না বেগম (৩০), রুবেল মিয়া (২৯), আবির হোসেন (১৯), সজিব (১৩) এবং শান্তা খাতুন (২৫)। এদের বাড়ি বিবাড়ীয়া জেলার বিভিন্ন গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায় , তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন