শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হাইজাদী ইউনিয়ন যুবদলের আহবায়ক অলি, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | ১:১৫ অপরাহ্ণ

হাইজাদী ইউনিয়ন যুবদলের আহবায়ক অলি, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

সকল জল্পনা কল্পনার অবসান করে অবশেষে হাইজাদী ইউনিয়ন যুবদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।উক্ত কমিটির শীর্ষ পদ আহবায়ক পদে দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের বিশ্বস্ত হাতিয়ার ও আড়াইহাজার উপজেলা যুবদলের দুই আইকন আহবায়ক ভিপি কবির হোসেন ও সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভূঁইয়ার স্নেহধন্য হাইজাদী ইউনিয়িন যুবদলের কান্ডারি মোঃ অলিউল্লাহ অলিকে।

সোমবার ( ৭ই মার্চ) আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক ভিপি কবির হোসেন ও সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভূঁইয়া সাক্ষরিত এ কমিটি অনুমোদিত হয়।এসময় আগামি এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটি সম্পূর্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ।

নবগঠিত হাইজাদী ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সদস্য সচিব মোঃ মীর মেহেদী হাসান রানা,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোতাহের হোসেন রাফেল, যুগ্ম আহবায়ক মোঃ হোসেন, মোঃ মাসিকুর রহমান সোহাগ, মোঃ রমজান মিয়া, মোঃ সামসুল মিলন, মোঃ নিয়ামুল ইসলাম শামীম, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আলী হোসেন।

সদস্যবৃন্দরা হলেন-মোঃ জাকির হোসেন মেম্বার, মোঃ লিটন, মোঃ ওবাইদুল্লাহ, মোঃ ইকবাল, মোঃ তৈবুর রহমান, মোঃ হাবিব, মোঃ মনসুর আলী, মোঃ ওবাইদুল ইসলাম,মোঃ কালাম মিয়া, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ শাহাজালাল মিয়া।

এদিকে হাইজাদী ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সংগ্রামী আহবায়ক মোঃ অলিউল্লাহ অলি বলেন-হাইজাদী ইউনিয়ন যুবদলে আমাকে “আহবায়ক” হিসেবে নির্বাচিত করায়, আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আড়াইহাজার উপজেলার মাটি ও মানুষের নেতা আমার রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও আড়াইহাজার উপজেলা যুবদলের সম্মানিত আহবায়ক ভিপি কবির হোসেন ও সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট সবার প্রতি।

অলি আরোও বলেন-এছাড়াও যারা আমাকে রাজনৈতিক মাঠে আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সুপরামর্শ দিয়েছেন, ফেসবুক ও মোবাইল ম্যাসেজ বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, যারা আমাকে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। যারা হাইজাদী ইউনিয়ন যুবদল কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে আমি সকলের সহযোগিতা কামনা করছি যেন আগামি দিনে হাইজাদী ইউনিয়নে একটি শক্তিশালী ও সুসংগঠিত যুবদল কমিটি গড়ে তুলতে পারি।পরিশেষে আমি বলতে চাই আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন আদর্শ ও নৈতিকতার সহিত পালন করতে পারি সেই জন্য আমি সকলের আবারো সহযোগিতা করে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারণ্যের অহংকার বিএনপির আগামিদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের বিদেহী আত্মার মাগফিরাত জানাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন