শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউনিয়ন কমিটি গঠন লক্ষে আড়াইহাজার উপজেলা যুবদলের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৮:৫৮ অপরাহ্ণ

ইউনিয়ন কমিটি গঠন লক্ষে আড়াইহাজার উপজেলা যুবদলের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আড়াইহাজার উপজেলা যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে এবং আড়াইহাজার উপজেলাধীন ১০টি ইউনিয়ন যুবদল কমিটি গঠন লক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭শে ফেব্রুয়ারী) সকালে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর পাঁচরুখী বাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির তারণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আড়াইহাজার বিএনপির কান্ডারি নজরুল ইসলাম আজাদ এর অসুস্থ পুত্র সন্তান আরাফের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

এসময় আড়াইহাজার উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক ভিপি কবির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব খোরশেদ মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মাহবুব ভূইয়া, রাজিবুল ইসলাম রাজিব, হোসেন মোল্লা, আবু মুসা সিরাজী, ফকির জহির রহমান, মজিবুর রহমান, মুকুল ভূইয়া (জি.এস), আবু হানিফ রিপন (এ.জি.এস), জাকির মেম্বার, সুমন মিয়া, মোঃ কামাল, নাদিম হোসেন, অপু ভূইয়া, সদস্য মোঃ আবু কালাম, রিপন মেম্বার, ইঞ্জিনিয়ার নয়ন পারভেজ, আজাদ, আতাউর রহমান মিঠু, বাকির মোল্লা, শহীদ ভূইয়া, ইমদাদুল হক মিলন, তাইজুল ইসলাম, মোতাহার হোসেন রাফেল, মোঃ মোশাররফ হোসেন, মঞ্জুর হোসেন, মামুন শিকারী, মোঃ জিলানী, আনোয়ার হোসেন, অলিউল্লাহ অলি, রানা আশরাফ, মোঃ মতিন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন