বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপি নেতাকে উপর্যুপুরি কুপিয়ে জখম

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ৫:২১ অপরাহ্ণ

আড়াইহাজারে বিএনপি নেতাকে উপর্যুপুরি কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে মঞ্জুর খান (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মঞ্জুর খান উচিতপুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। তিনি একই ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও ছিলেন। তাঁর বাবার নাম কাশেম খান। তিনি জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, রাত সা‌ড়ে ১০টার দিকে জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আলী আকবরের মিলের সামনে মঞ্জুর খানের ওপর হামলা হয়। এ সময় রায়হান (১৮) নামের এক যুবকসহ অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযুক্ত রায়হান জাঙ্গালিয়া গ্রামের আলমগীর ডাকা‌তের ছেলে।

এই বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন