সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, দোয়া অনুষ্ঠিত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, দোয়া অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাসুম বিল্লাহ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। তাঁর এ সফর উপলক্ষ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়, অস্থায়ী দায়িত্ব হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ৩ টায় আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবিরকে অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক মজিবুর রহমান,  উপদেষ্টা সাংবাদিক রফিকুল ইসলাম রানা, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবির, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোস্তফা কামাল, জাকির হোসেন, সফর উদ্দিন প্রভাত, সোলেমান হাসান, আলামিন ভূঁইয়া, শাহজাহান সিরাজ, হাবিবুর রহমান হবি, জাইদুল,হাবিব সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি মাসুম বিল্লাহ নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তাঁর পবিত্র ওমরা হজ পালন, সুস্থতা এবং নিরাপদে দেশে ফিরে আসার জন্য বিশেষ দোয়া করা হয়।



সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন