সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঢাকা কাবাব হোটেলকে জরিমানা

সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ৮:০৩ অপরাহ্ণ

আড়াইহাজারে ঢাকা কাবাব হোটেলকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা কাবাব রেস্তোরাঁকে আইন অমান্যের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় আইন ও বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ঢাকা কাবাব রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন