মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ ১১ আসামি গ্রেপ্তার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | ৮:২৬ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ ১১ আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

একই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অভিযোগে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে ১১ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, বৈষম্যবিরোধী মামলার ২ জন, দস্যুতা মামলার ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক জানান
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন