রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বুধবার, ১৪ মে ২০২৫ | ৬:৩৪ অপরাহ্ণ

আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মোকাররম ( ৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৪ মে) বিকেল ৩ টার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশেই নিজ গাছের আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

নিহত মোকাররম উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মোল্লাপাড়া গ্রামের মৃত উকিল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল।বিকালে প্রচন্ড ঝড় বৃষ্টির উপেক্ষা করে মোকাররম নিজের বাড়ির পাশেই গাছের আম কুড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

মোকাররমের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত হয়ে পড়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন