বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে ছাত্র-জনতার মানববন্ধন

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:৫৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে ছাত্র-জনতার  মানববন্ধন

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারীদের অনিরাপত্তা ও বিভিন্ন জায়গায় নারীদের ধর্ষণের প্রতিবাদে সোনারগাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আল মদিনা সুপার মার্কেটের সামনে ছাত্র-জনতা ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক শাকিল সাইফুল্লা বলেন, আমরা পত্রপত্রিকায় ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি ৫ আগস্টের পর থেকে নারী নির্যাতন ও নারী ধর্ষণের মত নেক্কার জন্য কাজ দিন দিন বেড়েই চলছে। পত্রাপত্রিকায় দেখেছি গত তিন দিনে ৪০ জনের মতন নারী ধর্ষণের শিকার হয়েছে। আমরা অবিলম্বে এই সরকারের কাছে দাবী জানাচ্ছি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ধর্ষকের পক্ষে কোন আইনজীবী যেন কোর্টে না দাঁড়ায়। কোন আইনজীবী যদি ধর্ষককে বাঁচানোর জন্য লড়াই করে মনে রাখবেন আপনাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা লড়বো।

এছাড়া তিনি আরো বলেন, এই সরকার যদি ধর্ষণের মত নেক্কারজনক কাজ বন্ধ ও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করতে হবে। আমরা এরকম নেককার জনক কাজ দেখার জন্য স্বৈরাচার হাসিনাকে বিদায় করি নাই। নারীদের নিরাপত্তা ও ধর্ষণের মত জঘন্য কাজ বন্ধ করতে হবে এবং যে সমস্ত নারী ধর্ষণের শিকার হয়েছে তাদের ধর্ষকদের খুঁজে বের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন