শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গরু বোঝাই নছিমন উল্টে নিহত ১

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | ৭:০৯ অপরাহ্ণ

আড়াইহাজারে গরু বোঝাই নছিমন উল্টে নিহত ১

আড়াইহাজার সংবাদদাতা :
আড়াইহাজারে গরু বোঝাই একটি নছিমন উল্টে আব্দুল্লাহ (১৫) নামের কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকা- বিশনন্দী সড়কের বগাদী- কল্যান্দী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের নুরু মিয়ার ছেলে এবং খাসের কান্দী গ্রামের গরু ব্যবসায়ী জয়নালের সাথে থেকে শ্রমিক হিসেবে কাজ করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভুলতা থেকে একটি নম্বর ও অনুমোদন বিহীন নছিমন দিয়ে আব্দুল্লাহ মালিকের সাথে গরু নিয়ে খাসের কান্দী যাচ্ছিল। এই সময় বগাদী- কল্যান্দীর মোড়ে গাড়ীটি ঘুরাতে গেলে গাড়ীটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সময় একটি গরুও মারা যায়। ঘটনার সাথে সাথে চালক পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন