সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে রাব্বি নামে এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | ১১:১৪ অপরাহ্ণ

বন্দরে রাব্বি নামে এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ-জিহাদ হোসেন

বন্দরে অজ্ঞাত কারনে গোলাম রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি যুবক গোলাম রাব্বি বন্দর থানার চিতাশাল এলাকার মৃত মোশারফ মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার উপ- পরির্দশক আব্দুল সামাদসহ সঙ্গীয় র্ফোস বুধবার (১৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার ২৩নং ওর্য়াডের দীঘিরপাড় তার নিজ কক্ষ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত ১২টা থেকে বুধবার (১৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আত্মহত্যাকারি যু্বকের বড় বোন সাফি বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চালাচ্ছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আত্মহত্যাকারি যুবকের মৃতদেহ উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে আত্মহত্যার কারন জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন