শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাস্তা দখলকে কেন্দ্র করে মারামারি আহত তিন

শনিবার, ০৩ মে ২০২৫ | ৭:৪৭ অপরাহ্ণ

রাস্তা দখলকে কেন্দ্র করে মারামারি আহত তিন


গত ২৫ ৪ ২০২৫ ইংরেজি তারিখ বিকাল তিনটার দিকে বন্দর থানাধীন চিড়াইপাড়ায় রাস্তা দখল কে কেন্দ্র করে মারামারি হয়, আহত হয় তিনজন, অভিযোগ সূত্রে জানা যায় চিরাইপাড়ার বাসিন্দা মৃত কদম আলী হাওলাদারের ছেলে তোবারেকের সাথে পাশের বাড়ির জয়নাল আবেদীন তালুকদারের ছেলে আক্তার হোসেন তালুকদারের সাথে রাস্তা বন্ধ করা নিয়ে কথার কাটাকাটি হয়, অভিযোগের বাদী তোবারেক বলেন কথা কাটাকাটির একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী আক্তার হোসেন গংরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার পরিবারের উপর আক্রমণ চালায়, এতে ঘটনা স্থলেই তোবােরকের মাথা ফেটে যায় ও তার ভাই ভাবিওআহত হয়,তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তোবারেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তোবারেকের মাথায় পাঁচটি সেলাই লাগে। হাসপাতাল থেকে ফিরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করার এক সপ্তাহ অতিবাহিত হলেও থানা পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।মামলার বাদী বলেন আসামিরা প্রভাবশালী হওয়ায় থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নীরব ভূমিকা পালন করছে। এতে করে আমরা অসহায় হয়ে পড়েছি। আমি অসহায়, আমার কেউ নেই,আসামিরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন