সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বিএনপির আয়োজনে ৫২তম বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | ১:২০ পূর্বাহ্ণ

রিয়াদে বিএনপির আয়োজনে ৫২তম বিজয় দিবস উদযাপন

সৌদি আরবের রিয়াদের স্থানীয় ১৮ নং এক্সিট এ আল এনাবিয়া কমিউনিটিতে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি কতৃক আয়োজিত বিএনপির বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহবায়ক মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব শেখ রাকীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষঠাতা সাধারণ সমপাদক ফারুক আহমেদ চান,প্রধান বক্তৃা ছিলেন রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারন সমপাদক তালুকদার হারুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন বিজয় দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক কাজী আইয়ুব আলী, সাবেক ছাএনেতা বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন নুরু,বীর মুক্তিযোদ্দা ওয়াজেদ হোসেন,প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সমপাদক ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন।

সভায় প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আত্নার মাগফেরাত কামনা ও, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিপুল সংখ্যা প্রবাসী পরিবার বিএনপির বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।সভায় ঢাকা থেকে আগত শিল্পী সামান্তা শাহীন,রিয়াদের জনপ্রিয় শিল্পী শসী,বাউল শিল্পী ইমন সহ রিয়াদের বাউল শিল্পীদের প্রানবন্ত সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন দর্শকরা।সভায় সৌদি আরবে ঐক্যবদ্দ বিএনপি গঠনের আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সকল প্রবাসী নেতৃবৃন্দরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন