শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের গণসংযোগ ও উঠান বৈঠক

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ৮:৩৫ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের গণসংযোগ ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও বর্তমান সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, জামাত ছিল এদেশের যুদ্ধাপরাধী দল, বিএনপি সন্ত্রাসী দল। পুলিশ আজকে ভালো কাজ করেছে। নারায়ণগঞ্জে ট্রেন লাইন কাটতে গিয়ে বোমাসহ পুলিশের হাতে তিনজন ধরা পড়েছে। ওরাই এ নাশকতারগুলো করছে। অবরোধ দিয়ে তারা কিছুই করতে পারবে না। বিএনপি’র এ অবরোধ কেউ মানছে না। মানুষ এগুলো কেয়ারই করছে না।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে নিয়েই কাজ করছে। নারায়ণগঞ্জের প্রশাসন খুবই একটিভ। তারা খুবই একটিভলি কাজ করছে। এরপর পরেও যদি ওরা বাড়াবাড়ি করে তবে আওয়ামী লীগ জনগণের দল। আমারদের উপর হামলা করলে আমরা মেনে নিব, এ পর্যন্ত মেনেই আসছি কিন্তু সাধারণ জনগণের উপর হামলা করলে আমার মনে হয় না আমরা আমাদের ধৈর্য্যরে বাধ বেধে রাখতে পারব। আমরা কাউকে ছাড় দিব না।
শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, নিমাইকাশারী, বাঘমারা, নয়াআটি ও রসুলবাগসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
শামীম ওসমান রবিবার বিকেল ৪টা থেকে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেন। প্রথমে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় নারী-পুরুষ ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং উঠান বৈঠকে মিলিত হন। পরে তিনি লিপি গার্মেন্টস সংলগ্ন এলাকায় ও বর্নালী সংসদ এলাকায়ও নির্বাচনী মতবিনিময় সভা করেন। পরে তিনি নাসিকের ৩নং ওয়ার্ডের কমপক্ষে ২০টি স্পটে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন। এ ছাড়াও তিনি পায়ে হেটে হেটে গণসংযোগ করেন। এ সময় নারী-পুরুষ ভোটার ও স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
গণসংযোগ ও উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা, পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, সমাজ কল্যাণ উন্নয়ণ কমিটির নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার ব্যাক্তিবর্গ ও স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন