সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আবারো জাপা প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ | ১০:২৭ অপরাহ্ণ

আড়াইহাজারে আবারো জাপা প্রার্থীর পোস্টার  ছিঁড়ে ফেলার অভিযোগ

নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার ) জাতীয় পাটির প্রার্থী আলমগীর সিকদার লোটনের পোস্টার আবারো ছিঁড়ে ফেলার অভিযোগ করেছে তার প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ছোট ভাই জাহাঙ্গীর সিকদার জোটন।

শনিবার রাত সাড়ে ৯ টায় তিনি জানান, আলমগীর সিকদার লোটনের গোপালদী, কড়ইতলা ও দাইরাদী এলাকার ৪টি ব্যানার ও কড়ইতলার সকল পোস্টার ছিঁড়ে ফেলেছে। পোস্টার ছিঁড়ে ফেলার জন্য তিনি সরকার দলীয় নেতা কর্মীদের দায়ী করেন।
জোটন বলেন, সকল দলের পোস্টার থাকলেও শুধুমাত্র জাপার পোস্টার গুলি ছিঁড়ে ফেলা হচ্ছে।

তিনি আরো বলেন, বিষয়টি আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে জানিয়েছি। এই ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ইতিমধ্য ব্যবস্থা নিতে শুরু করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন