রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পরিবেশ দূষণের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | ৯:৫৮ অপরাহ্ণ

আড়াইহাজারে পরিবেশ দূষণের অভিযোগে  ১ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ

আড়াইহাজারে পরিবেশ দূষণের অভিযোগে টাইলসের কেমিক্যাল ফ্যাক্টরীর মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের বড় মনোহরদী গ্রামে উকীল মিয়া ও মোক্তার হোসেনের যৌথ মালিকানাধীন টাইলসের কেমিক্যাল ফাক্টরীতে এই অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার ভূমি শামসুজ্জাহান কনক জানান, দীর্ঘ দিন ধরে বড় মনোহরদী গ্রামে অবস্থিত উকীল মিয়া ও মোক্তারের ফ্যাক্টরীতে টাইলসের কেমিক্যাল তৈরী করে বাজারজাত করে আসছিল। যার কারণে আশে-পাশের ফসলি জমি ও পরিবেশে নষ্ট হচ্ছিল। গোপনে খবর পেয়ে সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ফসলি জমি নষ্ট হওয়ায় এলাকার বহু কৃষক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন