মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ

শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ | ১:৩১ পূর্বাহ্ণ

আড়াইহাজারে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ

বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী, পুরিন্দা ও ছনপাড়ায় বিক্ষোভ মিছিল বের করেছে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এই মিছিল বের করেন তারা।
সমাবেশে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আরও উপস্থিত ছিলেন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আহাম্মেদুল কবির উজ্জল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, বিআরডিবির চেয়ারম্যান শহিদুল্লাহ, সাবেক ভিপি নাইম আহমেদ মোল্লাসহ আরও অনেকে। সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।
এর আগে বুধবার রাতে এমপি বাবুর নেতৃত্বে তফসিল ঘোষণা হওয়ায় আড়াইহাজার উপজেলা সদরে আনন্দ মিছিল করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, আমরা ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। অবরোধের পক্ষে কোন মিছিল বা পিকেটিং করা হয়নি। তাছাড়া সড়কে ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন