সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | ১:৫৫ অপরাহ্ণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ একটি দৈনিক বিজয় প্রকাশিত ‘হলদিয়া রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মদের রমরমা ব্যবসার এবং কিশোর তরুন যুব সমাজ ধ্বংসের মুখে শিরোনাম ’প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সরকার অনুমোদিত “হলদিয়া রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার”ব্যবস্থাপক।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান “হলদিয়া রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি বার কাম রেস্টুরেন্টকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুঁয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার কার্যাদেশ দেওয়ার কোনও ক্ষমতা নেই। আমি এই সংবাদে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, যে কার্যাদেশের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ জাল ও ভুঁয়া। আমাদের মদের বারটি যারা নিয়মিত কাস্টমার যারা আসে তারা কেউ 22 বছর বয়সে নিচে নাহ,আমাদের প্রতিস্ঠানে মদ খেতে আসা কাস্টমাররা সরকারি নিয়মনীতি মেনে বারে ঢুকতে দেওয়া হয় এবং সরকারি অনুমোদিত মদ খাওয়ার লাইসেন্স ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া হয় না।তিন স্তরের বিশিষ্ট শক্তিশালী সিকিউরিটি নিয়োগ দেওয়া আছে এবং সর্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং করা হয়। হলদিয়া রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে কোন প্রকার মদ বেশি বিদেশি যেটাই হোক পার্সেল বিক্রি করা হয় না।

তাছাড়া প্রকাশিত সংবাদে মধ্যে যে কার্যাদেশের ছবি প্রকাশ করা হয়েছে একটি কুচক্রী মহল নিজেরাই এমন ভুঁয়া সংবাদ তৈরি করে আমাদের হলদিয়া রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমরা এতে সামাজিক, মানসিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল সংবাদ প্রতিষ্ঠান হিসেবে দৈনিক পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমরা মনে করছি। উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে উল্লেখিত দৈনিক পএিকার প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন