শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১:২৭ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঁচিশ কেজি গাঁজা ও একশত বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো-কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শিবপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে কামাল হোসেন (৩০), একই জেলার সদর দক্ষিন থানার রামচন্দ্রপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মান্নান মিয়া (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সোনারগঁাও থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা ওই মাদকসহ তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও (ঢাকা মেট্টো ট ২০-৯৮৫৮) জব্দ করে র‍্যাব।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্দবেশ ধারন করে কুমিল্লা হতে গঁাজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন