সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অপহৃত দুই শিশু উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ

আড়াইহাজারে অপহৃত দুই শিশু উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহৃত দুই শিশু উদ্ধার সহ তিনজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে অপহৃত শিশুদের একজনের বাবা আক্কাস বাদী হয়ে তিনজনকে আসামী করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।
উদ্ধারকৃত দুই শিশু হলো- জান্নাতুল মাওয়া (৯) ও ফারিয়া ইসলাম ছোয়া (৯)। তারা সম্পর্কে একে অপরের খালাতো বোন। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের মধ্যপাড়া এরাকার আবুল মিয়ার ছেলে রাসেল (২৮) তার স্ত্রী রিমা (১৯), সোনারগাঁয়ের মৃত আব্দুল হোসেনের ছেলে অটো ড্রাইভার মো. পাপ্পু মিয়া (২০) ।
মামলার এজাহারে আক্কাস উল্লেখ করেন, আমার মেয়ে জান্নাতুল মাওয়া ও আমার ভাইরার মেয়ে ফারিয়া ইসলাম ছোয়া হাটাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্কুলে তাদের পরীক্ষ চলছিলো। গত ২৯ আগস্ট পরীক্ষা শেষে বাড়ী যাওয়ার পথে রূপগঞ্জের হাটাবো এলাকায় আসামীরা তাদের গতিরোধ করে অপহরণের উদ্দেশ্য জোরপূর্বকভাবে ব্যাটারিচালিত অটোতে উঠিয়ে নিয়ে যায়। পথিমধ্যে আমার মেয়ের কানে থাকা ৩ আনা ওজনের রিং খুলে নিয়ে যায়।
তিনি আরও উল্লেখ করেন, অপহরণকারীরা ভুলতা গাউছিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন টিন মার্কেটের সামনে মেয়েদের রেখে পালিয়ে যায়। আমরা খোঁজতে গিয়ে মেয়েদেরকে গাউছিয়া এলাকায় পাই। পরবর্তীতে সিসি ক্যামেরার সূত্র ধরে আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকায় অটোর মধ্যে অপহরণকারীদের পেয়ে যাই। সেই সাথে ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, আসামীদের গ্রেফতার করা হয়েছে। সেই সাথে বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আর দুই শিশুকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। ওসি আরো জানান, গ্রেফতারকৃত রিমা এর আগে অপহরণ মামলায় সাজা খেটে জেল থেকে ছাড়া পেয়ে আবারো এই অপহরণ শুরু করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন