শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজরের শিশু অপহরণ মামলায় ১ জনের কারাদণ্ড, দুজনের খালাস

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | ২:১৯ পূর্বাহ্ণ

আড়াইহাজরের শিশু অপহরণ মামলায়  ১ জনের কারাদণ্ড, দুজনের খালাস

আড়াইহাজার থানার শিশু অপহরণ মামলায় ওমর ফারুক (৪৬) নামের একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুজনকে খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক রাজশাহীর গোদাবাড়ি এলাকার সেকান্দর আলী ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর আসামিরা জিহান নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় ভিকটিম শিশুর বাবা জীবনের চাচা মান্নান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।
সেই সঙ্গে অপহৃত শিশুকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন