শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | ৫:১৯ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রয়াত জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আল্লামা সাঈদীর গায়েবনা জানাজায় হামলা, ধর্মীয় অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ ও সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে বাধা দান, গ্রেফতার এবং পুলিশের গুলিতে নিহত-আহত করার প্রতিবাধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে আদমজী-চাষাঢ়া সড়কের চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ডে থেকে বিক্ষোভ মিছিল করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির আব্দুল জব্বারের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল শেষে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন জামায়াত নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরর জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ রেদোয়ান,নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামী কর্ম পরিষদের সদস্য আব্দুল মোমিন, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুজাইফা, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শফিউল্লাহ প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন