শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঁচপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | ১১:৫২ অপরাহ্ণ

কাঁচপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সিলেট মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সুমন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২০ আগস্ট) মধ্যরাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭১৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়, পুলিশ কে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। শুরু হয়
ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা। এ সময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ সহ ১৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন