সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আশ্রয়ণপ্রকল্পে প্রজনন স্বাস্থ্যসেবা  

সোমবার, ২১ আগস্ট ২০২৩ | ১০:৫৮ অপরাহ্ণ

আড়াইহাজারে আশ্রয়ণপ্রকল্পে প্রজনন স্বাস্থ্যসেবা  

আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী আশ্রয়ণ প্রকল্পে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্যের উপর বিশেষ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

এসময় পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. রীতা ফারিয়ার নেতৃত্বে দেড় শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ প্রদান করা হয়। এদের মধ্যে ২৬ জন প্রসুতি ও ৭৫ জন সাধারণ রোগী রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, গোপালদী পৌরসভার কাউন্সিলর সাহিদা বেগম, আলী আজগর, প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন