ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী এ .এইচ. এম. মাসুদ দুলাল এর উদ্যেগে সোনারগাঁ মোগরাপাড়া বাজার মাঠ, পিরোজপুর ইউনিয়নের জৈন পুর বালুর মাঠ, শম্ভপুরা ইউনিয়নের মনার কান্দি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, হোসেনপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সহ সোনারগাঁ পৌরসভা উদ্দামগঞ্জ, শহিদুল্লাহ প্লাজা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা কেন্দ্র কমিটির এ .এইচ. এম. মাসুদ দুলাল ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। আমরা তাদের আত্মার মাগফেরত ও জান্নাতের উঁচু মর্যাদা দানের দোয়া প্রার্থনা করি।
বর্তমান দেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন গ্রাম অঞ্চলে শহরে সর্বস্থানে ছোঁয়া লেগেছে। সকলে একসাথে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সকলের কাছে তুলে ধরে আবারো আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অতীতের মতো আগামী দিনগুলো বাংলাদেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। উন্নয়নের রূপকার আওয়ামী লীগ দৃষ্টান্ত রেখেছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে আবারও দেশরত্ন দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।